গার্মেন্টসের কোয়ালিটি বৃদ্ধির ১২ টি কার্যকরী টিপস।
১। কোয়ালিটি কি? কোয়ালিটি কেন দরকার? এবং খারাপ কোয়ালিটির
কুফল ও ভাল কোয়ালিটির সুফল সম্পর্কে সবাইকে অবহিত করতে
হবে। এক্ষত্রে Top Management এর ভূমিকা নিতে হবে।
২। সকল Raw Materials (যেমনঃ Cut Panel, Button, Zipper, Thread,
Label, Heat Seal ইত্যাদি) এর ১০০% ইন্সপেকশন নিশ্চিত করতে
হবে।
৩। একটি গার্মেন্টস লাইনে Minimum ৩ টি চেক পয়েন্ট স্থাপন করতে
হবে। সেগুলো হচ্ছে Input Section Inspection, Assembly Section
Inspection এবং End Line Full Garment Inspection.
৪। Defect ও Quality Standard সম্পর্কে ভাল জ্ঞান আছে সে রকম
Quality Inspector দিয়ে গার্মেন্টস চেক করাতে হবে।
৫। কাজের যায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং কোন ওয়ার্কার
যাতে লাইনে কোন রকম খাবার খেতে না পারে সে দিকে খেয়াল
রাখতে হবে। তাহলে Spot ও Stain টাইপের Defect হবে না।
৬। কাজের জন্য সঠিক যন্ত্রপাতি ব্যবহার করতে হবে। যেমনঃ ধারালো
Trimmer, Scissors, সঠিক মানের Needle, Marker, Guide, Folder
ইত্যাদি।
৭। ওয়ার্কার যাতে কোন খারাপ কোয়ালিটির Trims না সেলাই করে সেই
সম্পর্কে তাদের অবিহিত করতে হবে। কারণ কারাপ কোয়ালিটির
Trims লাগিয়ে গার্মেন্টস সামনে Pass করলে তা পরবর্তি চেক পয়েন্টে
ধরা পরবে। ফলে ঐ কাজটি আবার করতে হবে। যার কারণে সময় ও
Labor Cost দুটিই অপচয় হবে।
৮। কোন Defect বারবার পেলে তার Root Cause Analysis করে Defect
Source খুঁজে বের করে তা বন্ধ করতে হবে।
৯। ফিনিস গার্মেন্টস ১০০% চেক করে প্যাক করতে হবে।
১০। Defective Machine এবং Worker কে Identification এবং Defect
Correction করার জন্য TLS(Traffic Light System) প্রয়োগ করা
যেতে পারে।
১১। Quality Circle গঠন করা যেতে পারে।
১২। সকল Defect এবং Defective একটি ফরমেটে লিপিবদ্ধ করতে হবেএবং DHU ও Percent Defective বের করে তা Analysis করতে হবে।
Tags:
কোয়ালিটি
