গার্মেন্টস প্রোডাকশন ম্যানেজারের জব ডিসক্রিপশন তার দায়িত্ব ও কর্তব্য সারসংক্ষেপে কিছু গাইডলাইন।

 প্রোডাকশন ম্যানেজারের জব ডিসক্রিপশন তার দায়িত্ব ও কর্তব্য 



গার্মেন্টস প্রোডাকশন ম্যানেজারের



 গার্মেন্টসের একজন প্রোডাকশন ম্যানেজার যার প্রধান কাজ হচ্ছে সবকিছু ঠিকঠাক রেখে উৎপাদন করা এবং প্লান অনুযায়ী তার টার্গেট অ্যাচিভ করা।

এখানে আমরা শিখব গার্মেন্টস প্রোডাকশন ম্যানেজারের জব ডিসক্রিপশন তার দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে।
একজন প্রোডাকশন ম্যানেজার এর অনেক ধরনের কাজ আছে আমরা এখানে প্রত্যেকটা বুলেট পয়েন্ট এর বিস্তারিত জানার চেষ্টা করবো যদি প্রয়োজন হয় তাহলে এই পোস্টের অথবা সামারি দেখে নিতে পারেন ।
(01)-দৈনিক লাইন ব্যালেন্সিং ফলোআপ করত হবে।
প্রতিদিন লাইনে মধ্যে কয় জন এসেছে এবং কয় জন আসে নি ইত্যাদি ডেটা সকাল বেলা এসেই সংগ্রহ করে নিতে হবে।
কার্ডার অর্থাৎ লাইন ভিত্তিক যত জন বরাদ্ধ ছিল তার মধ্যে থেকে কয় জন আসে নি সেই ডেটা নিতে হবে।
এর মধ্যে কোন প্রসেসের অপারেটর নেই সেটাই একই সাথে জেনে নিতে হবে।
এবার অন্য লাইনের দিকে দেখতে হবে তাদের কি অবস্থা।
ধরা যাক কোন একটা লাইনের জন্য বটম হেম প্রসেসের মেয়ে আসে নি।
এবং অন্য লাইনে দেখতে হবে ঐ একই প্রসেস করতে পারে এমন কয় জন অপারেটর আছে। যদি দেখা যায় ৩ জন বা ২ জন আছে তখন সেই লাইনের লাইন চিপের সাথে কথা বলে তার কাছ থেকে একজন চেয়ে এই লাইনে দিয়ে দিতে হবে।
ঠিক একইভাবে অন্যান্য জিনিসের ক্ষেত্রেও একইভাবে কাজ করতে হবে। মোট কথা উৎপাদন নিশ্চিত করার জন্য লাইনটা ব্যালেন্সিং করতে হবে।
(02)-অন্তত দিনে ২ বার কোয়ালিটি রিপোর্টগুলো ( ইনপ্রসেস, ৫ পিচে ১ পিচ চেক, প্রাইমারী ইন্সপেকশন ) চেক করতে হবে।
(03)-লাইন ওয়াইজ ইফিসিয়েন্সি, কাটিং, ফিনিশিং ইফিসিয়েন্সি এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে আরো উন্নতির জন্য আলোচনা করতে হবে।
(04)-সাপ্তাহিক শিপমেন্ট মিটিং পরিচালনা করতে হবে এবং শিপমেন্ট রেশিও অনুযায়ী সবচে বেশি অর্জন নিশ্চিত করতে হবে।
(05)-শ্রমিকদের ট্রেনিং দিতে হবে এবং অপারেটরের কাজের দক্ষতা উন্নয়নের জন্য কাজ করতে হবে।
(06)-কোম্পানির খরচ কমানোর ব্যাপারগুলোতে যুক্ত থাকতে হবে।
(07)-প্রত্যেকটি স্টাইলের জন্য ফেব্রিক এবং এক্সেসরিজ আগের মত করে প্রযোজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
-------------------------
ডকুমেন্ট আপগ্রেডিং:
(01)-লাইন ওয়াইজ দৈনিক প্রডাকশন প্লান
(02)-লাইন লে-আউট প্লান
(03)-দৈনিক ফোরকাস্ট রিপোর্ট প্রোডাকশন, কাটিং এবং ফিনিশিং এর জন্য
(04)-দৈনিক প্রডাকশন রিপোর্ট
(05)-স্টাইল পুনঃ শুরুর রিপোর্ট
----------------------------------------
নিরাপত্তা এবং কমপ্লাইন্স সম্পর্কীত বিষয়সমূহঃ
(01)-নিরাপত্তা এবং কমপ্লাইন্স সম্পর্কীত বিষয়সমূহ ভাল করে বুঝতে হবে এবং ফ্লোরের সকল ম্যানেজমেন্ট সব রিকোয়ারমেন্ট বুঝা নিশ্চিত করতে হবে এবং এটা বাস্তবায়ন করতে হবে।
(02)-শার্প টুলস / মেটাল কন্ট্রোলিং প্রসিডিউর দায়িত্বপ্রাপ্ত ম্যানেজমেন্ট দ্বারা নিয়মিতি হচ্ছে তা নিশ্চিত করতে হবে।
(03)-জ্ঞান এবং অন্যান্য প্রযোজনীয় দক্ষতা ( ফাংশনাল / টেকনিক্যাল এবং আচরণবিধি)
--------------------------------------------
ফাংশনাল / টেকনিক্যাল দক্ষতা সমূহ
(01)-সুইং প্রসেস বুঝা
(02)-ম্যানেজমেন্ট কন্ট্রোল এবং হ্যান্ডলিং
(03)-বায়ারের চাহিদা সম্পর্কীত জ্ঞান
(04)-কোম্পানির এস.ও.পি. সম্পর্কে জ্ঞান
(05)-আচরণবিধি সম্পর্কীত দক্ষতা
(06)-ভাল যোগাযোগের দক্ষতা
(07)-টিম ওয়ার্কে কাজ করার দক্ষতা
(08)-রিলেশন বিল্ডিং
(09)-আত্মবিশ্বাস
(10)-সাংগঠনিক সচেতনতা
(11)-সত্যবাদিতা

Post a Comment

Previous Post Next Post

Custom Widget

Recent in Sports